Ticker

6/recent/ticker-posts

ESDO বেরুবাড়ি শাখায় শোক, দু/র্ঘ/ট/না/য় ম্যানেজারের মৃ/ত্যু


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ পিএম



কুড়িগ্রাম প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ESDO বেরুবাড়ি শাখার ম্যানেজার। সোমবার (৭ সেপ্টেম্বর) রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়ি যাওয়ার পথে হাতীবান্ধা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তাঁর বুকে গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভালো ও সদালাপী মানুষ ছিলেন এবং সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন।

মৃত্যুকালে তিনি দুইটি ছোট ছেলে ও পরিবারের সদস্যদের রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্বজন ও স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Post a Comment

0 Comments