👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ৬:৩৮ এএম
ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে নাচ-গান ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য তরুণীকে ভাড়া করে আটকে রাখার পর ধর্ষণ এবং টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আরও চারজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়া রশিদ মোড় এলাকা থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় একটি চায়ের দোকানের আড়ালে বিভিন্ন স্থান থেকে তরুণীদের এনে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর তিন তরুণীকে সেখানে আনা হয় বলে অভিযোগ। পরে দুজন চলে গেলেও একজন তরুণী সেখানে থেকে যান।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর থেকে ওই তরুণীকে সামাদের ঘাট এলাকার একটি কাশিয়া বাড়ির (কাশফুল ক্ষেত) কাছে নিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে বাড়ি ফেরার মতো টাকা না থাকায় ভুক্তভোগী অভিযুক্তদের খুঁজতে ভূরুঙ্গামারীর নলেয়া রশিদ মোড় এলাকায় যান। সেখানে টাকা চাইলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার মোখলেছুর রহমান মিঠু নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মোখলেছুর রহমান মিঠু ছাড়াও নাইনুল ইসলাম, লিটন মিয়া, আল আমিন ও ফুল মিয়া ওরফে ফুলবরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

0 Comments