Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:০৯ পিএম


​কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. রাশেদুল ইসলাম রাজু (২৪) নামের ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

​গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম রাজু নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালাটারী গ্রামের মো. দুলু মিয়ার ছেলে। তিনি নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিল একটি চক্র। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments