👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ১:৪৭ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশে বেড়ে ওঠা গাছের ডালপালা কর্তনের কাজের জন্য আগামীকাল শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের মধ্যে জাম্পার পুনঃস্থাপন, কানেক্টর স্থাপন এবং ক্রস আর্ম পরিবর্তন/সংযোজন করা হবে। একইসঙ্গে লাইনের আশপাশে বেড়ে ওঠা গাছের ডালপালা কর্তনের কাজও করা হবে।
এসব কাজের কারণে নাগেশ্বরী-১ ও নাগেশ্বরী-২ উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে:
কর্তৃপক্ষ, নাগেশ্বরী জোনাল অফিস, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

0 Comments