👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন নাগেশ্বরীর জনপ্রিয় তিন কন্টেন্ট ক্রিয়েটর লালু, নয়ন ও বাতেন। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় তাঁদের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। দুর্ঘটনায় তাঁদের ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, ভূরুঙ্গামারীতে অবস্থানকালে তাঁরা এ দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও তিনজনই অক্ষত রয়েছেন।
নাগেশ্বরীর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ লালু, নয়ন ও বাতেনের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তাঁদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে তিনজনই নিরাপদে থাকায় স্বস্তির খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার সঠিক কারণ ও গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
নাগেশ্বরীর আপডেট নিউজ

0 Comments