নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্কঃ
কুড়িগ্রাম প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখার আওতাধীন বিভিন্ন অফিসে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুইটি ক্যাটাগরিতে মোট ১৩টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১০টি পদ
হিসাব সহকারী — ৩টি পদ
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম ও শর্ত অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি ও অন্যান্য শর্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য হবে।
0 Comments