Ticker

6/recent/ticker-posts

মজনুর বাড়িতে অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ :  ৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত মাদকদ্রব্য) উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি দল রামখানা ইউনিয়নের সাহাটারী দীঘিরপাড় গ্রামের মাদককারবারি মো. মজনু মিয়া মজু (৪০)-এর বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে তার বাড়ি থেকে ৪০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়। মজনু মিয়া মজু সাহাটারী দীঘিরপাড় এলাকার মৃত আনছার আলীর ছেলে।

এ ঘটনায় নাগেশ্বরী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments