Ticker

6/recent/ticker-posts

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ ও যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সহ-সভাপতি শহীরুজ্জামান সাজু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব এবং পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, তাঁতী দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

Post a Comment

0 Comments