Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামে নারী কাবাডিতে চিলমারীকে হারিয়ে ফাইনালে নাগেশ্বরী


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ এএম



 নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আন্তঃথানা নারী কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনালে চিলমারী থানা নারী কাবাডি দলকে হারিয়ে ফাইনালে উঠেছে নাগেশ্বরী থানা নারী কাবাডি দল।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একে অপরের আক্রমণ ঠেকিয়ে জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে দেখা যায় উভয় দলকে।

তবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে কৌশলগত নৈপুণ্য প্রদর্শন করে চিলমারীকে পরাজিত করে নাগেশ্বরী থানা নারী কাবাডি দল। এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামের মূল মাঠে অনুষ্ঠিত হবে আন্তঃথানা নারী কাবাডি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ফাইনাল। এতে নাগেশ্বরী থানা নারী কাবাডি দলের মুখোমুখি হবে কচাকাটা থানা নারী কাবাডি দল।

ফাইনালকে ঘিরে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Post a Comment

0 Comments