👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৫ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলের প্রতিষ্ঠা, গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিএনপি নেতা সাইফুর রহমান রানা। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ, দলের নেতাকর্মী এবং বিএনপির চেয়ারপারসনসহ সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

0 Comments