👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ আগষ্ট ২০২৬, ১১:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের সম্মানীর পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, এই কার্যক্রমে সুপারভাইজাররা প্রায় ৩১ হাজার টাকার বেশি এবং তথ্য সংগ্রহকারীরা প্রায় ২৯ হাজার টাকার কাছাকাছি সম্মানী পাবেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তিনি জানান, ফ্যামিলি কার্ড প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্তদের এই সম্মানী প্রদান করা হবে।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হচ্ছে।
সূত্র: উপজেলা সমাজসেবা কর্মকর্তা।

1 Comments
Healthfull POST
ReplyDelete