Ticker

6/recent/ticker-posts

জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান, নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবে মতবিনিময় সভা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ আগষ্ট ২০২৬, ১০:২০ পিএম


নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী

৩৬ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম, উপদেষ্টা মোঃ মুনতাসীম বিল্লাহ তানিম, সভাপতি মোঃ মিলন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাহারিয়ার সৃজন, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম  কোষাধ্যক্ষ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মীম, রিয়াজুল ইসলাম রুহীসহ নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবকে আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় ক্লাবের সভাপতি মোঃ মিলন মিয়া সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি অনলাইন সাংবাদিকতায় নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ক্লাবের উপদেষ্টাও সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সংগঠনের ঐক্য বজায় রেখে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন এবং জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্ব দেন।

সভা শেষে উপস্থিত সদস্যরা নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments