Ticker

6/recent/ticker-posts

৫ আগস্টে নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের শক্তিশালী গণমিছিল


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৫ আগষ্ট ২০২৬, ১১:২৪ পিএম


​নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান স্বৈরাচার মুক্ত দিবস পালন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ৫ আগস্ট নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জোর দাবি জানান।

​সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন উত্তর জেলা শাখার সভাপতি জনাব জি এম এম আনসার আলী রয়েল, ইসলামী যুব আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল ইসলাম।

​এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মুফতি নাছির উদ্দীন এবং সাবেক সভাপতি মাওলানা আখতারুজ্জামান আব্বাসীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি মাওলানা কে এম এম আবুল হাসান।

​সংক্ষিপ্ত সমাবেশ শেষে নাগেশ্বরী কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি বলদিটারী মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড়ে এসে শেষ হয়। পরবর্তীতে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

Post a Comment

0 Comments