👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৬ আগষ্ট ২০২৬, ৮:৪০ এএম
নাগেশ্বরীর আপডেট নিউজ ডেস্কঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবকে আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।
সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাহারিয়ার সৃজন, সাংগঠনিক সম্পাদক রাহিমুল ইসলাম সজিব, কোষাধ্যক্ষ বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মীম, রিয়াজুল ইসলাম রুহীসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সভাপতি মো. মিলন মিয়া বলেন, “অনলাইন সাংবাদিকতায় নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংগঠনের লক্ষ্য অর্জন এবং জনস্বার্থে নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ প্রকাশে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা মুতাসিম বিল্লাহ তানিম এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত মানোন্নয়ন ও আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আলোচনা শেষে উপস্থিত সদস্যরা নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও পেশাদার পর্যায়ে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

0 Comments