Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনী ফলাফল ঘোষণা


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ৮:২২ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ রুবেল মিয়া

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের আসন্ন কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬–২০২৮-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোট প্রকাশ করা হয়েছে।ফলাফলে ভাইস প্রেসিডেন্ট পদে মোঃ সামছুল হক মন্ডল ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।এছাড়া কার্যকরী সদস্য পদে বিজয়ীরা হলেন—১. হাসান জোবায়ের হিমেল — ৪৩৩ ভোট২. হাসিবুর রহমান হাসিব চাচা — ৪৩১ ভোট৩. শফিকুল ইসলাম বেবু— ৪২৭ ভোট৪. মোঃ জহুরুল আলম — ৪২৬ ভোট৫. কফিল উদ্দিন আহমেদ খোকন — ৪২৪ ভোটনির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন কার্যনির্বাহী কমিটি কুড়িগ্রাম ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সদস্যরা।

Post a Comment

0 Comments