Ticker

6/recent/ticker-posts

২৫ কুড়িগ্রাম ১ আসনে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা মাঠছাড়া, ফেসবুকে সক্রিয়


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ৭:০৭ পিএম


কুড়িগ্রাম প্রতিনিধি:

২৫ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে  নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ডজন খানেক সম্ভাব্য এমপি প্রার্থীর নাম স্থানীয়ভাবে আলোচনায় থাকলেও দলের বর্তমান দুঃসময়ে অনলাইনে সক্রিয় থাকা দুই তরুণ নেতাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আলোচনায় থাকা দুই নেতা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  সভাপতি আখতারুজ্জামান সোহেল।

রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি কুড়িগ্রাম জেলার সাবেক সংসদ সদস্য  মরহুম শামসুল হক চৌধুরীর নাতি। তিনি একাধিক মামলার আসামি। স্থানীয় সূত্রের দাবি, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

অন্যদিকে আখতারুজ্জামান সোহেলের বাড়ি নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া গ্রামে। তার পিতা মুক্তিযোদ্ধা আজিজুর রহমান আজিজ। স্থানীয় সূত্রের দাবি, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

মাঠের রাজনীতিতে তাদের উপস্থিতি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা সক্রিয় রয়েছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। নিয়মিত বিভিন্ন পোস্ট ও রাজনৈতিক কর্মকাণ্ডসংক্রান্ত বক্তব্য প্রকাশের মাধ্যমে তারা অনলাইনে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

এদিকে কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আরও কয়েকজনের নাম আলোচনায় থাকায় আগামী দিনে দলটির প্রার্থী মনোনয়ন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

Post a Comment

0 Comments