Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ১০ কেজি গাঁ/জা/সহ যুবক গ্রে/প্তা/র


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৭ আগষ্ট ২০২৬, ৬:৩৪ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম ফুলবাড়ী উপজেলার মধ্যে কাশিপুর এলাকার মোঃ বরজাহান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদামের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


Post a Comment

0 Comments