👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৬, ৫:৩২ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীহাটের পেছনে শিবলিয়ার পাড়ে পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত যুবকের নাম বিজয় বলে জানা গেছে। তিনি ব্যাপারীহাট কৃষি ব্যাংকের সামনে বসবাসকারী এনাম মিয়ার ভাতিজা সাব্বিরের ছোট ভাই।
এর আগে শনিবার (২৩ আগস্ট) দক্ষিণ ব্যাপারীহাটের পেছনে শিবলিয়ার পাড়ের পানিতে স্থানীয়রা এক যুবকের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহটি অজ্ঞাত থাকায় তার পরিচয় শনাক্তে চেষ্টা চালায় পুলিশ ও স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বিজয়ের বলে শনাক্ত করেন।
নিহতের মৃত্যুর কারণ কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

0 Comments