👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৩ আগষ্ট ২০২৬, ৬:৪৭ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে চলমান শিল্প-বাণিজ্য মেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। মেলায় লটারির নামে জুয়ার আসর বসানোর অভিযোগ ওঠার পর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মেলা প্রাঙ্গণে গিয়ে কার্যক্রম বন্ধ করে দেন।
অভিযোগ রয়েছে, শিল্প-বাণিজ্য মেলার আড়ালে লটারির নামে জুয়ার আয়োজন চলছিল। এতে দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কারের প্রলোভন দেখিয়ে লটারিতে অংশগ্রহণ করানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরে আসার পর মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর মেলা প্রাঙ্গণের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় মেলায় উপস্থিত দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে প্রশাসনের পক্ষ থেকে অভিযানের বিষয়ে বিস্তারিত বক্তব্য ও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

0 Comments