👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ আগষ্ট ২০২৬, ১২:৫৪ পিএম
নাগেশ্বরী প্রতিনিধি: মোঃ রুবেল মিয়া
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের নবাগত সম্মানিত সভাপতি জনাব ডা. মো. ইউনুস আলী ও জনাব ডা. মোহাম্মদ আলী আজাদ মিলনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবাগত সভাপতিদের ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। পরে তাদের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো. মোকছেদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা নবাগত সভাপতিদের নেতৃত্বে রায়গঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানান তারা।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নবাগত সভাপতিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 Comments