Ticker

6/recent/ticker-posts

শোককে শক্তিতে বদলে এসএসসিতে নাগেশ্বরীতে প্রথম নম্রতা


 


👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১১ আগষ্ট ২০২৬, ১:০৬ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

বাবার স্বপ্ন ছিল, মেয়ে এসএসসি পরীক্ষায় ভালো ফল করবে। একদিন উপজেলা পর্যায়ে সবার সেরা হয়ে বাবার মুখ উজ্জ্বল করবে। সেই স্বপ্নকে বুকে ধারণ করে পড়াশোনা চালিয়ে গেছেন নম্রতা সেন অর্থী। তবে মেয়ের কাঙ্ক্ষিত সাফল্য দেখে যেতে পারেননি বাবা রঞ্জু কুমার। বাবার মৃত্যুর ছয় বছর পর সেই স্বপ্নই পূরণ করেছেন মেয়ে।

এবারের এসএসসি পরীক্ষায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সর্বোচ্চ ১২০৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নম্রতা সেন অর্থী। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পাশাপাশি বাবাকে হারানোর বেদনাও যেন আরও গভীর হয়ে উঠেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই নম্রতার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল। বাবা রঞ্জু কুমার মেয়ের পড়াশোনা নিয়ে সবসময় উৎসাহ দিতেন। মেয়েকে একদিন উপজেলা পর্যায়ে সেরা ফলাফল করতে দেখার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মৃত্যুবরণ করেন তিনি।

বাবার মৃত্যুর পরও তাঁর স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে ধরে নেন নম্রতা। নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যান তিনি। অবশেষে এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল করে নাগেশ্বরী উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের মধ্য দিয়ে বাবার সেই স্বপ্ন পূরণ করেছেন।

নম্রতার এই সাফল্যে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত। তারা বলেন, আজ রঞ্জু কুমার বেঁচে থাকলে মেয়ের এই অর্জনে সবচেয়ে বেশি খুশি হতেন। তাঁর স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এই আনন্দের মুহূর্তে তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হচ্ছে।

নম্রতা সেন অর্থীর এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, নাগেশ্বরীর শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও অনুপ্রেরণার। বাবার স্বপ্নকে ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

Post a Comment

0 Comments