👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১২ আগষ্ট ২০২৬, ৮:৩৯ এএম
গাইবান্ধা প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রকাশিত তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী এবং নিয়োগবঞ্চিত ব্যক্তিরা এ বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের কয়েকটি জানালা ও চেয়ার ভাঙচুর করেন বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য প্রকাশিত তালিকায় অনিয়ম হয়েছে। তারা প্রকাশিত তালিকা বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তালিকা বাতিলের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তবে ভাঙচুরের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
0 Comments