Ticker

6/recent/ticker-posts

একই নাম থাকায় ভুল বোঝাবুঝি ছাত্রলীগের কমিটিতে কুড়িগ্রামের আরিফুল ইসলাম মুন্না 


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ আগস্ট  ২০২৬, ১০:২৮ এএম


কুড়িগ্রাম প্রতিনিধি 

সম্প্রতি ঘোষিত কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্তি নিয়ে তৈরি হওয়া তীব্র বিভ্রান্তির অবসান ঘটেছে। কমিটিতে একই নামের দুইজন থাকায় সৃষ্টি হওয়া সামাজিক ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হওয়া গেছে পদ পাওয়া প্রকৃত নেতার নাম।

​খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মোঃ আরিফুল ইসলাম মুন্না এর নাম প্রকাশ পাওয়ার পর থেকেই নাগেশ্বরীর আরিফুল ইসলাম মুন্নার নাম দিয়ে কিছু অনলাইন সংবাদ প্রকাশ করে। সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকার পরও কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় নাগেশ্বরীর আরিফুল ইসলাম মুন্না হতবাক হয়েছেন পাশাপাশি পরিবারও বিস্ময় প্রকাশ করেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হয়।  একই নাম হওয়ায় নেতাকর্মী ও সমর্থকদের মাঝেও সাময়িক বিভ্রান্তির সৃষ্টি হয়। ​

তবে ছাত্রলীগের জেলা ও কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্র এবং অনুমোদিত মূল জীবনবৃত্তান্ত (CV) যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া গেছে যে, এই পদে প্রকৃতপক্ষে স্থান পেয়েছেন #মো_আরিফুল_ইসলাম_মুন্না জেলা: কুড়িগ্রাম,  উপজেলা: কুড়িগ্রাম সদর, গ্রাম: পলাশবাড়ী। নাম এক হলেও দাবিকৃত অপর ব্যক্তির তথ্যের সাথে অনুমোদিত তালিকার তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

​এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, “কমিটিতে পদের ক্ষেত্রে প্রার্থীর নাম ছাড়াও তার জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র ও রাজনৈতিকও পরিচয় বিবেচনা করা হয়। একই নাম হওয়ায় কেউ ভুল বুঝে পদ দাবি করলেও, অনুমোদিত ব্যক্তি একজনই।”

​এই সত্যতা উন্মোচনের পর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে চলা সকল গুঞ্জন ও ভুল ধারণার অবসান ঘটলো।


Post a Comment

0 Comments