👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১ আগষ্ট ২০২৬, ১২:১৪ পিএম
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ (১ আগস্ট) উপজেলা হলরুমে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার পদে নিয়োগের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়োগ কার্যক্রম উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
জানা গেছে, অনেক আবেদনকারী এখনো ভাইভা পরীক্ষার বিষয়টি জানেন না। তাই সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত নাগেশ্বরী উপজেলা হলরুমে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব প্রার্থী আবেদন করেছেন কিন্তু এখনো উপস্থিত হননি, তারা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে দ্রুত নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করুন।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রম বাস্তবায়নের জন্য দেশব্যাপী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে

0 Comments