Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম সদর হাসপাতালে হামলায় আহতদের দেখতে গেলেন ১১ দলীয় ঐক্য জোটের নেতারা, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ জুলাি ২০২৬, ১১:২৬ পিএম



নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে শনিবার (৩১ জুলাই) রাত প্রায় ১০টায় ফুলবাড়ীতে সংঘটিত হামলায় আহতদের দেখতে যান ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমির, জেলা সেক্রেটারি এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যসহ ১১ দলীয় ঐক্য জোটের অন্যান্য নেতারা। তারা হাসপাতালে ভর্তি আহতদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আহতদের পরিদর্শন শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তারা ফুলবাড়ীর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

নেতারা বলেন, শান্তিপ্রিয় কুড়িগ্রামকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে যদি এ ধরনের সন্ত্রাসী রাজনীতি অব্যাহত থাকে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে কুড়িগ্রামে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হবে এবং জেলার সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ অটুট থাকবে।

নেতৃবৃন্দ বলেন, "সম্প্রীতির কুড়িগ্রামে সম্প্রীতি বজায় থাকুক"—এটাই সবার প্রত্যাশা।

Post a Comment

0 Comments