👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত এনসিপি ছাত্রশক্তির সদস্য সচিব বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ সময় তিনি আহতের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।
এমপি ড. আতিক মুজাহিদ আহত ছাত্রনেতা ও তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। তাদের মধ্যে এনসিপি ছাত্রশক্তির সদস্য সচিব গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

0 Comments