👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ১২:৫২ এএম
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ নাছিমা বেগম নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, ১৮ আগস্ট বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে নাছিমা বেগম পূর্ব রামখানা তেমনির পাড় থেকে অটোরিকশাযোগে আন্দারীঝাড় হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। তিনি বাড়িতেও ফিরে আসেননি।
নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল ছাই রঙের বোরকা ও হিজাব।
পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নাছিমা বেগমের সন্ধান পেলে অথবা কোনো হাসপাতাল, ক্লিনিক কিংবা অন্য কোথাও তাকে দেখতে পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।
যোগাযোগ:
মো. নজরুল ইসলাম
স্বামী: মোছাঃ নাছিমা বেগম
মোবাইল: ০১৭১২৩১১৩২৪

0 Comments