Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৯ আগষ্ট ২০২৬, ৭:২০ পিএম


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ও অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধানের উপস্থিতিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও উন্নত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments