👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৬, ১০:৫৮ পিএম👨
ডেস্ক নিউজ
নাগেশ্বরীতে গত দুই দিন ধরে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। কয়েকদিনের টানা ‘ঘণ্টায় ঘণ্টায়’ লোডশেডিংয়ের পর স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বুধবার (১২ আগস্ট) মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়ায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনভর অধিকাংশ এলাকায় স্বাভাবিক ছিল বিদ্যুৎ সরবরাহ। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক ঘণ্টা লোডশেডিং হয়েছে।
নেসকো কুড়িগ্রামের প্রায় ৩২ হাজার গ্রাহকের সর্বোচ্চ চাহিদা ১৩ মেগাওয়াট। অন্যদিকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জেলার সাত উপজেলায় (রৌমারী ও রাজিবপুর ছাড়া) গ্রাহক প্রায় ৫ লাখ এবং সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শামীম পারভেজ জানান, শুক্রবার সকাল থেকে একবারও লোডশেডিং দিতে হয়নি। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে থাকার আশা প্রকাশ করেন তিনি।
কয়েকদিনের অসহনীয় লোডশেডিংয়ের পর স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহে স্বস্তি ফিরেছে নাগেশ্বরীবাসীর মধ্যে।

0 Comments