Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরী উপজেলা বিএনপির তৃণমূল সুসংগঠিত করার অঙ্গীকার


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৬, ৭:১৭ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নাগেশ্বরী উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য ডা. ইউনুস আলীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

জেলা বিএনপির নেতৃবৃন্দ সভাস্থলে পৌঁছালে নাগেশ্বরী উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়।

সভায় নাগেশ্বরী উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নাগেশ্বরী উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের আরও সুসংগঠিত ও সক্রিয় করার মাধ্যমে দলকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভা শেষে বিএনপির নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments