👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৬, ১২:১৮ পিএম
ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কাউট কর্মী খোরশেদ আলমের বিরুদ্ধে মেসেঞ্জারের মাধ্যমে ছেলেদের ডেকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, খোরশেদ আলম মেসেঞ্জারের মাধ্যমে কয়েকজন ছেলেকে যোগাযোগ করে ডেকে নিতেন। পরে তাদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
তবে ভাইরাল ভিডিওটির সত্যতা ও ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলমের বক্তব্যও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

0 Comments