Ticker

6/recent/ticker-posts

সাইফুর রহমান রানা অনুপস্থিত, নাগেশ্বরী বিএনপির সভায় আলোচনা-সমালোচনা


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৪ আগষ্ট ২০২৬, ১১:১২ পিএম


নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার অধীনস্থ ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার এবং জেলা বিএনপির সদস্য ড. ইউনুস আলী।

সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান।

সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এদিকে, সভায় নাগেশ্বরী বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আলহাজ্ব সাইফুর রহমান রানা উপস্থিত না থাকায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সাধারণ রাজনৈতিক কর্মী-সমর্থকদের অনেকেই বলছেন, গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক সভায় সাইফুর রহমান রানা উপস্থিত থাকলে সভাটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হতো।

তবে তিনি কী কারণে সভায় উপস্থিত ছিলেন না, সে বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চললেও এর সত্যতা বা কারণ নিশ্চিত হওয়া যায়নি।


Post a Comment

0 Comments