👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুনলাই ২০২৬, ৭:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামে জনস্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ফার্মেসিকে অর্থদণ্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় পরিচালিত এ অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ প্রদর্শন ও বিক্রি এবং এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা অনুযায়ী পৃথক তিনটি মামলায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও ওষুধ বিক্রিতে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

0 Comments