👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৭:৪৪ পিএম
মোঃআবু সাঈদ ইসলাম নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন উদীয়মান তরুণ রাজনীতিবিদ ও মানবিক নেতা মো. আতাউর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে ইতোমধ্যেই অর্জন করেছেন ব্যাপক গ্রহণযোগ্যতা।
রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন পর্যায়ের উপশাখা থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে নিজের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে তিনি ছাত্রশিবিরের কচাকাটা থানা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। উচ্চশিক্ষার জন্য রংপুরে অবস্থানকালে পড়াশোনার পাশাপাশি সেখানেও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন।
পড়াশোনা শেষে এলাকায় ফিরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। ধারাবাহিক সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের কচাকাটা থানা সভাপতি, কেদার ইউনিয়ন শাখার সভাপতি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে যেকোনো মানুষের বিপদ-আপদে সবার আগে এগিয়ে আসেন তিনি। কেদার ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো, তরুণদের খেলাধুলা ও নৈতিক মূল্যবোধে উৎসাহিত করা, মুরব্বিদের সঙ্গে নিয়মিত কুশল বিনিময় এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন।
নিজের এই নিরলস সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে মো. আতাউর রহমান বলেন,
রাজনীতি আমার কাছে ক্ষমতা অর্জনের মাধ্যম নয়; বরং মানুষের সেবা করার একটি মহান দায়িত্ব। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য। আল্লাহ যতদিন তাওফিক দেবেন ততদিন সততা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

0 Comments