👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৮:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাককাটি বাজারে আলোচিত একটি হাঁসের মাংসের হোটেলে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনস্বার্থে পরিচালিত অভিযানে হোটেলটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিতভাবে খাবার হোটেল ও রেস্টুরেন্টে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাবারের মান ও মূল্য তালিকা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নাককাটি বাজারের ওই হাঁসের মাংসের হোটেলটি বেশ পরিচিত হলেও দীর্ঘদিন ধরে পরিবেশ ও খাবারের মান নিয়ে নানা প্রশ্ন ছিল। প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

0 Comments