👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, :৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম
জনগণের অভিযোগ, সমস্যা ও মতামত সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রতি বুধবার গণশুনানির আয়োজন করার উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ উপস্থাপন করতে পারবেন। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমানো, সেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এ গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে সাধারণ মানুষের দীর্ঘদিনের নানা সমস্যা দ্রুত সমাধানের পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রতি বুধবার নির্ধারিত সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। জেলার সকল নাগরিককে তাদের যৌক্তিক অভিযোগ, সমস্যা ও মতামত নিয়ে গণশুনানিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, সরাসরি জেলা প্রশাসকের কাছে কথা বলার সুযোগ সৃষ্টি হওয়ায় জনগণের ভোগান্তি কমবে এবং সরকারি সেবার মান আরও উন্নত হবে।

0 Comments