Ticker

6/recent/ticker-posts


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী অধিকার পরিষদের সভাপতি ও আইনজীবী এস.এম নুরে এরশাদ সিদ্দিকী।

এক বিবৃতিতে তিনি দাবি করেন, কুড়িগ্রামে অনুষ্ঠিত একটি সভায় বক্তব্য দিতে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুর, রাশেদ ও জোনায়েদ সাকীকে কটাক্ষ করে বলেন, “নুর, রাশেদ, জোনায়েদ সাকীদের ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন।”

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এস.এম নুরে এরশাদ সিদ্দিকী বলেন, “কে কাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবে, সেটি সময়ই বলে দেবে। গণঅধিকার পরিষদ কুড়িগ্রামের মাটিতেই এ বক্তব্যের জবাব দেবে।”

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের পেইড মাসোয়ারায় খেটে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবং শিবিরের পাঠানো দর্শকদের সামনে বাহবা পাওয়া যেতে পারে, হয়তো সাময়িকভাবে রাজনৈতিক আলোচনায়ও থাকা যায়; তবে এ ধরনের রাজনীতি দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ নেই।

এস.এম নুরে এরশাদ সিদ্দিকী আরও দাবি করেন, চব্বিশের গণঅভ্যুত্থানের সময় নাসিরুদ্দিন পাটোয়ারী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন, জুলাইয়ে কারাবন্দী ছিলেন কিংবা আন্দোলনের উল্লেখযোগ্য কোনো প্রতিরোধে ভূমিকা রেখেছেন—এমন তথ্য তিনি দেখেননি। তাঁর ভাষ্য, গণঅভ্যুত্থান-পরবর্তী প্রায় দেড় বছরে তারুণ্যের সম্ভাবনাময় রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো নেতারা। অন্যথায় আঠারো ও চব্বিশের তরুণদের মধ্য থেকেই আজ জাতীয় সংসদ ও মন্ত্রিসভায় উল্লেখযোগ্য সংখ্যক নেতৃত্ব উঠে আসতে পারত।

বিবৃতির মাধ্যমে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য প্রত্যাহার এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের আহ্বান জানান।

Post a Comment

0 Comments