Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: লিখিত পরীক্ষা নয়, ওয়াক-ইন-ইন্টারভিউতেই চূড়ান্ত নিয়োগ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২4 জুলাই ২০২৬, ৪:৪২ পিএম

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আগামী শনিবার ও রোববার সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপস্থিত থেকে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারের ভিত্তিতেই যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

ইন্টারভিউ বোর্ডে প্রার্থীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষতা, বিশেষ করে স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করে ডিজিটাল তথ্য সংগ্রহের সক্ষমতা যাচাই করা হবে। পাশাপাশি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতা, আচরণ, সংকট মোকাবিলার সক্ষমতা এবং দায়িত্বশীলতা ও সততার বিষয়গুলোও গুরুত্বসহকারে মূল্যায়ন করা হবে।

জানা গেছে, সাক্ষাৎকারে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্তভাবে নির্বাচিত হতে ন্যূনতম ৭০ নম্বর এবং সুপারভাইজার পদে ন্যূনতম ৮০ নম্বর অর্জন করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীদের সময়মতো প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আত্মবিশ্বাস, প্রযুক্তিগত দক্ষতা এবং দায়িত্বশীল মনোভাব প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এসব বিষয়ই চূড়ান্ত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Post a Comment

0 Comments