👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:১৬ পিএম
নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক | নাগেশ্বরী
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আসন্ন ফ্যামিলি কার্ড শুমারি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুমারির তথ্য সঠিক ও নির্ভুলভাবে সংগ্রহ এবং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আগ্রহী প্রার্থীরা উপজেলা সমাজসেবা কার্যালয়, নাগেশ্বরী থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার সময়সূচি, যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি আবেদনপত্রের সঙ্গে উল্লেখ থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

0 Comments