Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের ধরলার পাড় বাণিজ্য মেলায় ১৯ ও ২০ জুলাই থাকছেন চিত্রনায়িকা মুনমুন ও নায়ক কে


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৯:৫৯ পিএম


নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম

কুড়িগ্রাম শহরের ধরলা সেতুর পূর্বপাড়ে অনুষ্ঠিত বাণিজ্য মেলা এখন দর্শনার্থীদের পদচারণায় মুখর। প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ মেলায় এসে কেনাকাটার পাশাপাশি উপভোগ করছেন নানা ধরনের বিনোদনের আয়োজন। কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলা জমজমাট পরিবেশে চলছে।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ ও ২০ জুলাই নীলফামারীর দি গ্রেড রংমহল সার্কাসে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন এবং নায়ক আসিফ খান। তাদের উপস্থিতিতে সার্কাস ও সাংস্কৃতিক আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।

ইতোমধ্যেই তারকাদের আগমন ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা জানান, দুই দিনই থাকবে জমকালো বিনোদনমূলক অনুষ্ঠান, যা উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

মেলায় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের স্টল, খাবারের দোকান এবং শিশুদের জন্য নানা রাইডসহ বিনোদনের ব্যবস্থা রয়েছে। সন্ধ্যার পর মেলার প্রাণচাঞ্চল্য আরও বেড়ে যায়, ফলে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

Post a Comment

0 Comments