Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রাম বাণিজ্য মেলায় নারী শিল্পীকে অপহরণ-ধর্ষণের অভিযোগে চা/ঞ্চ/ল্য কুড়িগ্রামের বাণিজ্য মেলায় ইলিয়াস কুবরা যাদু প্রদর্শনীর এক নারী মডেল শিল্পীকে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেলা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও মেলা-সংশ্লিষ্টদের দাবি, ঘটনার পর বিষয়টি কুড়িগ্রাম সদর থানাকে অবহিত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে থানা কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগী বা অভিযোগকারী পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। ধরলা সেতুর পূর্বপাড়ে অবস্থিত এই বাণিজ্য মেলায় প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন। এমন অভিযোগ সামনে আসায় দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম

কুড়িগ্রামের বাণিজ্য মেলায় ইলিয়াস কুবরা যাদু প্রদর্শনীর এক নারী মডেল শিল্পীকে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেলা কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও মেলা-সংশ্লিষ্টদের দাবি, ঘটনার পর বিষয়টি কুড়িগ্রাম সদর থানাকে অবহিত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে থানা কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগী বা অভিযোগকারী পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ না করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।

ধরলা সেতুর পূর্বপাড়ে অবস্থিত এই বাণিজ্য মেলায় প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন। এমন অভিযোগ সামনে আসায় দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 


Post a Comment

0 Comments