Ticker

6/recent/ticker-posts

কচাকাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৮:৪৬ পিএম

মোঃআবু সাঈদ ইসলাম কচাকাটা (নাগেশ্বরী)

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে কচাকাটা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় কচাকাটা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা,

সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. এনামুল হক এবং সেক্রেটারি মো. আব্দুল বাতেনসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হবে। দেশের সার্বিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

সমাবেশ শেষে দলীয় নেতারা রংপুর বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে কচাকাটা থানা এলাকার প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে কচাকাটা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Post a Comment

0 Comments