👨🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:৫৫ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ একদিনে দুটি পৃথক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন। শুক্রবার তিনি কুড়িগ্রাম সদর উপজেলার সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজ এবং রাজারহাট উপজেলার সোনাবর আমতলা সার্বজনীন শ্মশানের উদ্বোধন করেন।
দিনের প্রথম কর্মসূচিতে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। পরে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মসজিদের সার্বিক উন্নয়ন, এলাকার শান্তি-সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়, যেন এই মসজিদ দ্বীনের খেদমত, ইবাদত-বন্দেগি এবং এলাকার মানুষের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এরপর আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের সোনাবর আমতলা সার্বজনীন শ্মশানের শুভ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্মিত সার্বজনীন শ্মশানটি এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের শেষকৃত্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
একদিনে ধর্মীয় ও সামাজিক—দুই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতি, সহাবস্থান এবং জনকল্যাণে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছেন বলে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা মন্তব্য করেন।

0 Comments