Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীর সাবেক ইউএনও আবু হায়াত মো. রহমতউল্লাহ যুগ্ম সচিব পদে পদোন্নতি, অভিনন্দনে ভাসছেন


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম


নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবু হায়াত মো. রহমতউল্লাহ সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন।

তার এই পদোন্নতিতে নাগেশ্বরীবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নাগেশ্বরীতে দায়িত্ব পালনকালে আবু হায়াত মো. রহমতউল্লাহ প্রশাসনিক দক্ষতা, জনবান্ধব কর্মকাণ্ড এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদান রেখে প্রশংসা অর্জন করেন। বিশেষ করে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায় তার ভূমিকা স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে আছে।

নাগেশ্বরীবাসী আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বেও তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশের উন্নয়ন এবং জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


Post a Comment

0 Comments