Ticker

6/recent/ticker-posts

১১ জুলাই রংপুর মহাসমাবেশ সফল করতে নাগেশ্বরীতে জামায়াতের প্রচার মিছিল


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৭:৪৭ পিএম


আসন্ন ১১ জুলাই রংপুরের বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোট, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নাগেশ্বরী উপজেলার প্রধান প্রধান সড়কে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আয়োজকরা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী শনিবার (১১ জুলাই) রংপুরের জিলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের এই মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মহাসমাবেশ সফল করতে নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments