Ticker

6/recent/ticker-posts

রায়গঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ১০:৪২ পিএম


নিজস্ব প্রতিবেদক:

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইউনুস আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

তার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দসহ শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ডা. ইউনুস আলীর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে রায়গঞ্জ কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি উন্নয়নের নতুন ধাপে এগিয়ে যাবে।

এদিকে, তার শুভাকাঙ্ক্ষীরা নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেছেন।

Post a Comment

0 Comments