Ticker

6/recent/ticker-posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির নতুন সভাপতি মনোনীত


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বজলুর রশিদ।

তাঁর এই মনোনয়নে শিক্ষা সংশ্লিষ্ট মহল, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্বে মহাবিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মোঃ বজলুর রশিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Post a Comment

0 Comments