Ticker

6/recent/ticker-posts

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃ"ত্যু


 👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৬:২২ পিএম

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বলদিপাড়া এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৭০) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ২টার দিকে রাবেয়া বেগম বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের ঘরের বেড়ায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী সাইদুর রহমানও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে টিনের বেড়ায় বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। বিষয়টি বুঝে ওঠার আগেই ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে।


Post a Comment

0 Comments