Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশি জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টাকালে ভূরুঙ্গামারীতে আ"টক ১


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৮:৩১ পিএম


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক কেনার চেষ্টাকালে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি জাল নোট ব্যবহার করে সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তি ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি মইদাম এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, মাদক ক্রয়ের সময় অভিযুক্তকে জাল নোটসহ আটক করা হয়েছে। এ ঘটনায় জাল নোট সংরক্ষণ ও ব্যবহারসংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments