Ticker

6/recent/ticker-posts

গংগারহাটে সহকারী পুলিশ সুপারের বাড়িতে চু"রি"র ঘটনা, কক্ষ তছনছ


 

👨‍🦱 নাগেশ্বরীর আপডেট নিউজ প্রতিবেদন 🔰প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৯:১৬ এএম


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগারহাট এলাকায় মরহুম প্রধান শিক্ষক আব্দুল খালেক খান (মিনু স্যার)-এর বাড়িতে, যা সহকারী পুলিশ সুপার আল মাহমুদ তুষারের পারিবারিক বাড়ি হিসেবে পরিচিত, চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, দুর্বৃত্তরা বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ তছনছ করে। তবে কী পরিমাণ মালামাল বা মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। তারা এলাকায় আইনশৃঙ্খলা জোরদার এবং নিয়মিত পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Post a Comment

0 Comments